সংবাদ

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পলাশবাড়ী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয়দের ধারণা, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। মরদেহের বেশির ভাগ অংশই গাড়ির নিচে চাপা পড়েছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পলাশবাড়ী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয়দের ধারণা, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। মরদেহের বেশির ভাগ অংশই গাড়ির নিচে চাপা পড়েছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত