কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে শুক্রবার (৬ নভেম্বর) সকালে পর্যটকদের ব্যাপক ভিড় দেখা গেছে। চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনে নতুন করে আরও দুটি জাহাজ যুক্ত হয়েছে। এদিন তিনটি জাহাজে করে মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে যাত্রা করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮৩৬ জন পর্যটক নিয়ে মৌসুমের প্রথম যাত্রা শুরু করে এমভি বারো আউলিয়া। শুক্রবার সকালে নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া (৬১৯ জন), এমভি কর্ণফুলী (৩৮৭ জন) এবং এমভি টেকনাফ (৫৪৮ জন) সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনুমোদিত তিনটি জাহাজ নিয়মিত চলাচল করবে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার প্রতিটি পর্যটকের জন্য ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি, ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চশব্দ করা, বারবিকিউ পার্টি এবং কেয়াবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন