সংবাদ

গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০টি স্মার্ট প্রযুক্তি প্রদর্শন

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০টি স্মার্ট প্রযুক্তি প্রদর্শন
ছবি : সংবাদ

গাজীপুরের রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে কচিকাচা একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন সমস্যার সমাধানমূলক উদ্ভাবনী আইডিয়া নিয়ে ৮০টি স্মার্ট প্রযুক্তি প্রদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীরা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এডাপটিভ রিসার্চ ডিভিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান মুকুল। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব হায়দার সিদ্দিকী উদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, প্রভাষক আফরোজা আজাদ কথা, সুজন কুমার প্রমুখ।

রোববার সকাল ৯টায় মেলার প্রাঙ্গণে ফিতা কেটে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় স্মার্ট এগ্রিকালচার, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, স্মার্ট ক্লিন সোসাইটি, গ্রিনহাউস, উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, স্মার্ট বাংলাদেশ, নবায়নযোগ্য বিদ্যুৎ, কার্বন শোষণ, ভাসমান কৃষি প্রযুক্তি এবং অটোমেটিক স্ট্রিট লাইট প্রযুক্তিসহ মোট ৮০টি স্টল প্রদর্শিত হয়। এসব প্রজেক্টের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের নানা উদ্ভাবনী আইডিয়া তুলে ধরেন শিক্ষার্থীরা।

প্রদর্শিত ‘স্মার্ট ক্লিন সোসাইটি’ প্রজেক্ট সম্পর্কে ক্ষুদে বিজ্ঞানী ফাহমিদা সুলতানা শিরিন জানায়, এই প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ফিল্টারিং করে ব্যবহার উপযোগী করার পাশাপাশি পরিবেশবান্ধব সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এছাড়া অর্গানিক গার্ডেনে কম্পোস্ট সার ও উদ্ভিদের উচ্ছিষ্ট বর্জ্য ব্যবহার করে গ্রিন ওয়েস্ট ম্যানেজমেন্ট হিসেবেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মো. হাবিবুর রহমান মুকুল বলেন, ‘ক্ষুদে শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও সময়োপযোগী আইডিয়া নিয়ে স্টল সাজিয়েছে। লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের মতো দেশের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় তারা ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। হাওড় অঞ্চলের উদ্ভাবনী বাড়ি নির্মাণ, উইন্ডমিল ও সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং ভাসমান কৃষির মতো আইডিয়াগুলো প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ছোটদের এই উদ্ভাবনী শক্তিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ভবিষ্যতে তারাই বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।

সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব হায়দার সিদ্দিকী উদয় বলেন, ‘আমরা শিশুদের মনে বৈজ্ঞানিক চিন্তা-ভাবনার ও স্বপ্নের বীজ বপন করতে চাই, যেন এই ক্ষুদে বিজ্ঞানীরা তাদের চমৎকার উদ্ভাবনের মাধ্যমে একদিন বাংলাদেশকে পাল্টে দিতে পারে।’

পরে কচিকাচা একাডেমির সাজ্জাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলায় বিজয়ী স্টলগুলোর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ৮০টি স্মার্ট প্রযুক্তি প্রদর্শন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত