সংবাদ

চাঁদপুরে ১৯ ভরি স্বর্ণ ও টাকাসহ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

চাঁদপুরে ১৯ ভরি স্বর্ণ ও টাকাসহ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি : সংবাদ

চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রী এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছিনতাইয়ের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোর পৌনে পাঁচটার দিকে ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছান। এ সময় ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ঘটনার মূল হোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদ চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনীর জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং রাব্বি জামতলা এলাকার আব্দুল মালেক কুড়ালির ছেলে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর রাতে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে লুকিয়ে রাখা ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ৭টি চেইন, ৫টি আংটি, ৪ জোড়া কানের দুল, ২টি রুলি, ১টি গলার হার ও ১টি ব্রেসলেট।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর বলেন, অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে পুলিশ এ ঘটনার সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করতে এবং লুণ্ঠিত অধিকাংশ সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

চাঁদপুরে ১৯ ভরি স্বর্ণ ও টাকাসহ ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত