২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমিন জামানসহ ছয়জনকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেল্লাল উদ্দিন এই আদেশ দেন।
দণ্ডিত অন্য ব্যক্তিরা হলেন - সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবীব উল্লাহ ও শফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ জানান, ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ছয়জনের সাজা চেয়ে আবেদন করেন ব্যাংকের আইনজীবী। শুনানি শেষে আদালত অভিযুক্ত প্রত্যেককে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পারিবারিক প্রতিষ্ঠান ‘আরাম ইট সিমেন্ট’-এর নামে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে বড় অঙ্কের এই ঋণ নেওয়া হয়েছিল। দীর্ঘ দিনেও ঋণ পরিশোধ না করায় ২০২৫ সালে আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
পরবর্তীতে শুনানি শেষে আদালত ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করেন। তবে আইনের নির্ধারিত ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের গত জুলাইয়ে অর্থঋণ জারি মামলা করে ব্যাংক।
ব্যাংক সূত্রে জানা গেছে, এই ঋণের বিপরীতে কোনো বন্ধকি সম্পত্তি না থাকায় তা নিলামে তুলে বকেয়া টাকা আদায় করা সম্ভব হয়নি। আসামিদের ঋণ পরিশোধে কোনো আগ্রহ নেই উল্লেখ করে তাদের আইনের আওতায় এনে সাজা দেওয়ার আবেদন জানান ব্যাংকের আইনজীবী। সার্বিক দিক বিবেচনা ও শুনানি শেষে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারায় ছয় ঋণখেলাপিকে পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন