সংবাদ

অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
ছবি : সংবাদ

বাগেরহাটে চুরি-ছিনতাইয়ের ধারাবাহিকতায় এবার কচুয়ায় প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাচ্চু শেখ (৩৫) বাগেরহাট জেলা শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘জাভেদ এন্টারপ্রাইজ’-এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত থেকে বিভিন্ন দোকানে নগদ টাকা ও ই-মানি সরবরাহের দায়িত্ব পালন করে আসছেন।

ভুক্তভোগী বাচ্চু শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সাইনবোর্ড বাজারে লেনদেন শেষে রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে আসা ৫ জন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা বাচ্চু শেখের টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চু ব্যাগটি শক্ত করে ধরে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও চাপাতি বের করে তাঁকে প্রাণনাশের ভয় দেখায় এবং কোপানোর চেষ্টা করে। এমনকি আশপাশের লোকজনকে এগিয়ে আসতেও বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে বাচ্চু রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা ৫ লাখ টাকাভর্তি ব্যাগ নিয়ে বাওয়াল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যায়।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাভেদ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, ‘আমাদের বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আল মামুন বলেন, ‘বিকাশের একজন কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত ও আইনগত পদক্ষেপ বর্তমানে চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত