সংবাদ

খোকসায় নদীতে নৌকা থেকে গুলি বর্ষণ, যুবক গুলিবিদ্ধ


প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

খোকসায় নদীতে নৌকা থেকে গুলি বর্ষণ, যুবক গুলিবিদ্ধ
ছবি : সংবাদ

কুষ্টিয়ার খোকসায় নদী পারাপারের সময় অপর একটি নৌকা থেকে অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় মো. খাইরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে খোকসা থানাধীন হিজলাবট আবাসন এলাকার হেলিপ্যাডের নিচে আইয়ুবের ঘাট সংলগ্ন এলাকায় নদীর বুকে এ মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত মো. খাইরুল ইসলাম খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নদী পার হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে বা অন্য কোনো বিরোধের জেরে অপর একটি নৌকা থেকে খাইরুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


খোকসায় নদীতে নৌকা থেকে গুলি বর্ষণ, যুবক গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার খোকসায় নদী পারাপারের সময় অপর একটি নৌকা থেকে অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় মো. খাইরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে খোকসা থানাধীন হিজলাবট আবাসন এলাকার হেলিপ্যাডের নিচে আইয়ুবের ঘাট সংলগ্ন এলাকায় নদীর বুকে এ মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত মো. খাইরুল ইসলাম খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে নদী পার হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে বা অন্য কোনো বিরোধের জেরে অপর একটি নৌকা থেকে খাইরুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত