ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন যাত্রী ও চালক আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার মরিচবাজার এলাকার সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা একটি রডবোঝাই ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর উদ্দেশ্যে ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকের চালক গাড়ির ভেতরে স্টিয়ারিংয়ের নিচে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার একটি পা কেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন