সংবাদ

বালু উত্তোলনে উজাড় হচ্ছে কৃষি জমি, ভাঙনের মুখে জনপদ

প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

বালু উত্তোলনে উজাড় হচ্ছে কৃষি জমি, ভাঙনের মুখে জনপদ
ছবি : সংবাদ

সিরাজগঞ্জে নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বালু অপসারণের নামে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলনের এমন চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাইয়ের নূরনগর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত বালু অপসারণের পরিবর্তে নতুন করে কৃষিজমি খনন করে বালু তোলা হচ্ছে। এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জনপদে ভাঙনের ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।

শুধু নূরনগর নয়, জেলার আলোকদিয়া, বরহরসহ বিভিন্ন বিস্তীর্ণ চরাঞ্চলেও বালু অপসারণকে কেন্দ্র করে একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। চুক্তি অনুযায়ী উত্তোলিত বালুর ৫০ শতাংশ জমির মালিকদের এবং বাকি ৫০ শতাংশ রাষ্ট্রের পাওয়ার কথা। তবে বালু অপসারণের দায়িত্ব নিলামে হস্তান্তরের পর থেকেই বিভিন্ন এলাকায় শর্ত লঙ্ঘনের গুরুতর অভিযোগ সামনে আসছে।

স্থানীয়দের দাবি, নিলামে বিক্রি হওয়া বালুর স্তূপ সরানোর পরিবর্তে নতুন করে কৃষিজমি কেটে ৫০ থেকে ৬০ ফুট পর্যন্ত গভীর গর্ত তৈরি করা হয়েছে। এতে ফসলি জমি হারানোর পাশাপাশি বসতভিটা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়েও চরম শঙ্কিত তারা।

‘বঙ্গালি-করতোয়া-ফুলঝোড়-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় ২০২১ সাল থেকে এই বালু অপসারণ কার্যক্রম চলে আসছে। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নদনদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং নদীভাঙন রোধের লক্ষ্য নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। তবে প্রকল্পের আওতায় উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের প্রত্যাশিত সুফল নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টাকা দিয়ে কী করব, যদি গ্রামেরই ক্ষতি হয়? এভাবে জমি কেটে বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসাইন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, ‘ঝাটিবেলাই এবং আলোকদিয়ায় নিলামপ্রাপ্ত ব্যক্তিদের আর কোনো চুক্তির মেয়াদ নেই। অফিসিয়ালি আমরা তা সমাপ্ত ঘোষণা করেছি। আপনাদের মাধ্যমে হোক কিংবা স্থানীয় লোকজনের কাছ থেকে - যখনই আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি।’

স্থানীয়দের দাবি, কৃষিজমি রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বালু উত্তোলনে উজাড় হচ্ছে কৃষি জমি, ভাঙনের মুখে জনপদ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত