সংবাদ

এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের চিকিৎসাসেবা


প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের চিকিৎসাসেবা
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসহায়, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিনব্যাপী কটিয়াদী পৌরসভার খাজা শামসুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ‘চ্যারিটি রাইট অস্ট্রেলিয়া’-র উদ্যোগে এ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে পাঁচটি বুথের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ডলার-এ-ডে, অস্ট্রেলিয়া’-র রিজিনাল কো-অর্ডিনেটর মাসুম জোবায়েদ।

মাসুম জোবায়েদ বলেন, ‘সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।’

চিকিৎসাসেবা কার্যক্রম শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের চিকিৎসাসেবা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসহায়, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিনব্যাপী কটিয়াদী পৌরসভার খাজা শামসুল উলুম কওমি মাদ্রাসা মাঠে ‘চ্যারিটি রাইট অস্ট্রেলিয়া’-র উদ্যোগে এ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে পাঁচটি বুথের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ডলার-এ-ডে, অস্ট্রেলিয়া’-র রিজিনাল কো-অর্ডিনেটর মাসুম জোবায়েদ।

মাসুম জোবায়েদ বলেন, ‘সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।’

চিকিৎসাসেবা কার্যক্রম শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত