কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক আলামত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার রোববার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন