সংবাদ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ এই ককটেল বিস্ফোরণে আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের অপরাধের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করছিল, তবে উপস্থিত জনতার তৎপরতায় তারা ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, "ফয়সাল ও সুকুমার নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।"

ঘটনার পর পর পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং কোতোয়ালি থানা পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা। বর্তমানে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ এই ককটেল বিস্ফোরণে আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের অপরাধের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটকরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করছিল, তবে উপস্থিত জনতার তৎপরতায় তারা ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, "ফয়সাল ও সুকুমার নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।"

ঘটনার পর পর পরিস্থিতি পর্যালোচনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং কোতোয়ালি থানা পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা। বর্তমানে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত