গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গত সোমবার ফরিদপুরে আগুন দেওয়া বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মারা গেছেন। এসব সহিংসতা জননিরাপত্তার জন্য বড় হুমকি।
মানুষের জানমাল রক্ষায় সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনে কঠোর হতে হবে, তবে কোনো অবস্থাতেই আইন ও ন্যায়বিচারের সীমা অতিক্রম করা যাবে না।
রাজনৈতিক কর্মসূচি বা মতবিরোধের নামে সহিংসতার কোনো সুযোগ নেই। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে এ ক্ষেত্রে পুলিশকে সতর্ক থাকতে হবে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেটা কঠোরভাবে নিশ্চিত করা জরুরি। একজনের অপরাধের দায় অন্যের ওপর চাপানোও গ্রহণযোগ্য নয়। অতীতে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গণগ্রেপ্তার ও হয়রানির বহু অভিযোগ উঠেছে। সেই চর্চার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।
পুলিশের মহাপরিদর্শকও জেলা পুলিশ সুপারদের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন। আমরা আশা করব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্দেশনা মেনে চলবে। অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আবার রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে যেন অপরাধী হিসেবে চিহ্নিত করা না হয়।
দেশে অতীতেও রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার কতগুলোর সুষ্ঠু বিচার হয়েছে সেটা একটা প্রশ্ন। যথাযথ বিচার করা না হলে অপরাধের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয় না।
সহিংসতা করে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যায় না। জনগণের সম্পদ ধ্বংস করে, মানুষের জীবন বিপন্ন করে রাজনীতি হতে পারে না। সব পক্ষকে এ সত্য উপলব্ধি করতে হবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন