সংবাদ
সংবাদ

নামের মিলের কারণে নিরপরাধ ব্যক্তির কারাভোগ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

নামের মিলের কারণে নিরপরাধ ব্যক্তির কারাভোগ

নামের মিলের কারণে নিরপরাধ একজন মানুষকে এক বছর কারাগারে থাকতে হয়েছে। ঢাকার দোহারের মো. আলমাস শেখের এই ঘটনা দেশের বিচার ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থার গুরুতর দুর্বলতা তুলে ধরেছে। দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে, আলমাস ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। গত মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এই ঘটনা একজন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত। একজন নিরপরাধ মানুষকে বিনা অপরাধে এক বছর কারাগারে থাকতে হয়েছে। তার পরিবারকে ভোগ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। তাদের হারানো সময়, মানসিক যন্ত্রণা এবং আর্থিক ক্ষতির দায় কে নেবে?

আলমাসের স্ত্রী অভিযোগ করেছেন, তার স্বামীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পুলিশ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিল। পরিবার সেই টাকা দিলেও তাকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের সত্যতা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

দেশে এ ধরনের ঘটনা নতুন নয়। ভুল তদন্ত ও পরিচয় শনাক্তে ব্যর্থতার কারণে জাহালমকে তিন বছর কারাগারে থাকতে হয়েছিল। আলমাসের ঘটনা আবারও প্রমাণ করল, এসব ভুলের পুনরাবৃত্তি বন্ধ হয়নি।

কাউকে গ্রেপ্তারের আগে তার নাম, বাবার নাম, ঠিকানা ও অন্যান্য পরিচয় নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পুরোনো মামলার সাজা কার্যকর করার ক্ষেত্রেও পরিচয় যাচাইয়ের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নামের মিলের কারণে নিরপরাধ ব্যক্তির কারাভোগ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত