সংবাদ
সংবাদ

ডিসেম্বরে ফেরার ঘোষণা, নাশকতা ও সরকারের পাল্টা প্রতিরোধ

মোহাম্মদ নেসার
মোহাম্মদ নেসার ডিজিটাল গ্রোথ এডিটর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

ডিসেম্বরে ফেরার ঘোষণা, নাশকতা ও সরকারের পাল্টা প্রতিরোধ

রাত তখন ঠিক ১টা ৫০ মিনিট। ফরিদপুরের গোয়ালচামট বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসের ভেতরে গভীর ঘুমে ছিলেন পঞ্চাশোর্ধ্ব চালক কালাচাঁন শেখ। দুর্বৃত্তের ছোড়া পেট্রোল আর আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই সব শেষ। কিন্তু কেন অগ্নিসন্ত্রাস? এই আগুনের নেপথ্যে কি শুধুই নাশকতা, নাকি ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কোনো বড় রাজনৈতিক ছক?

১১ নভেম্বর ২০২৬। জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দিলেন এক কঠোর বার্তা। ঘোষণা করলেন, অপারেশনের সময় ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্স’ বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে। 

সরকারের এই অনড় অবস্থানের পাশাপাশি রাজপথ দখলে রেখেছে ক্ষমতাসীন দল বিএনপি। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বিশাল শোডাউন করেছে দলটি। এমনকি নাশকতা ঠেকাতে ১০ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিলের পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি।

সরকার ও সরকারি দলের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে গত কয়েক সপ্তাহের ধারাবাহিক অস্থিরতা। ঘটনার সূত্রপাত গত ২৩ অক্টোবর। নওগাঁর মান্দা উপজেলায় শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে মাইকিং করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর ছড়িয়ে পড়লে নভেম্বরের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই ৪৯টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় সারা দেশে আগুন দেওয়া হয় অন্তত ১৯টি বাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে মিরপুরে ঝটিকা মিছিল, আশুলিয়া ও গাজীপুরের পোশাকশ্রমিকদের আন্দোলনের ভেতরে ঢুকে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীদের বিরুদ্ধে।

পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় ১০ নভেম্বর, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে। ওই একদিনেই সারা দেশে অন্তত ১০টি যানবাহনে আগুন এবং ২২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফরিদপুর: ৯ নভেম্বর দিবাগত রাত ১টা ৫০ মিনিটে গোয়ালচামট এলাকায় ‘কিশোর-তন্ময়’ পরিবহনের বাসে আগুন দিলে ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা যান গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা চালক কালাচাঁন শেখ। সাম্প্রতিক এই সহিংসতায় এখন পর্যন্ত এটিই একমাত্র নিশ্চিত প্রাণহানির ঘটনা।

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

শরীয়তপুর: ভোরে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় কয়েক শ কর্মী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ভাঙচুর করলে সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

নেত্রকোণা: মোহনগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিলে চারটি আসন পুড়ে যায়।

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে, সীমান্তের ওপার থেকে নির্দেশনা ও অর্থায়নে এই নাশকতা চালানো হচ্ছে। ইতিমধ্যে কথিত 'গেরিলা সেলের' তালিকা তৈরি করেছে পুলিশ ও গোয়েন্দারা। ভারত থেকে দেশে ঢুকে রাজনৈতিক সভায় অংশ নেওয়ার ঘটনায় রঞ্জিত সরকার নামক এক নেতার বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতাদের দাবি গত দুই বছরে তাদের শত শত সমর্থক সহিংসতার শিকার হয়েছেন।

একদিকে, নিষিদ্ধ ঘোষিত দলের তৎপরতা হামলা, বিপরীতে সরকারের 'জিরো টলারেন্স' নীতি ও বিএনপির রাজপথ দখলের প্রস্তুতি। সব মিলিয়ে ডিসেম্বর মাস বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে ফেরার ঘোষণা, নাশকতা ও সরকারের পাল্টা প্রতিরোধ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত