‘ডায়াবেটিস সম্পর্কে জানুন, দ্রুত পদক্ষেপ নিন, জীবন বাঁচান’ কিংবা ‘ডায়াবেটিসে দেরি নয় - ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর ২০২৬ দেশজুড়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাসপাতালের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান তুহিন। এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
চাঁদপুর: চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি ডায়াবেটিক হাসপাতালের সেবা আরও প্রসারিত করা এবং চিকিৎসাসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুষ্টিবিদ মো. মাজহারুল হক চৌধুরী।
নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ডায়াবেটিস সমিতির কার্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ডা. আবু ওবাইদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম গোলাম কাইছার এবং সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ। এ দিন উপজেলার প্রায় ২০০ জন ডায়াবেটিস রোগী বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হাসপাতাল হলরুমে আলোচনা সভা এবং দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
ফেনী: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন খান এডভোকেট ফিতা কেটে র্যালির উদ্বোধন করেন। এ সময় সহ-সভাপতি সামী-উল হক ও আ.ন.ম আবদুর রহীম, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক ভূঁঞা বেলাল, যুগ্ম-কোষাধ্যক্ষ মেজবাহ উদ্দিন মোর্শেদ এডভোকেটসহ সমিতির কার্যনির্বাহী ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের পরিচালক (সাম্মানিক) প্রফেসর ডা. নুর মোহাম্মদ, উপ-পরিচালক মোহাম্মদ ইউনুছসহ চিকিৎসক ও কর্মচারীরা এতে অংশ নেন। পাশাপাশি ফেনী সরকারি কলেজ, জিয়া মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, জয়নাল হাজারী কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের রোভার, স্কাউট, গার্লস গাইড, বাদকদল এবং রেড ক্রিসেন্ট, রোটারি ও রোটারেক্ট ক্লাবের সদস্যরা বর্ণিল সাজে র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন