সংবাদ

আইজিপি ও এফবিআই প্রতিনিধি বৈঠক: সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি সহায়তার আশ্বাস

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

আইজিপি ও এফবিআই প্রতিনিধি বৈঠক: সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি সহায়তার আশ্বাস

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধি দল।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই বৈঠকে এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ। এই বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এফবিআই প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন এবং বিশেষায়িত ক্ষেত্রগুলোতে কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা জোরদার করা, একটি উন্নত সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর তদারকি বাড়াতে এফবিআইয়ের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়াও আর্থিক অপরাধ মোকাবেলা এবং জটিল মামলার প্রযুক্তি নির্ভর তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এফবিআই প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রযুক্তিগত সমর্থন দিতে প্রস্তুত বলে প্রতিনিধি দল আশ্বস্ত করেন।

আইজিপি আলি হোসেন ফকির এফবিআইয়ের এই সহযোগিতামূলক মনোভাবকে সাধুবাদ জানান এবং বিশ্বব্যাপী অপরাধের ধরন পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পিবিআই, সিআইডি, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং সিটিটিসির মতো বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সক্ষমতা বাড়াতে এফবিআইয়ের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এই আলোচনার মাধ্যমে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যকার পেশাদার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

আইজিপি ও এফবিআই প্রতিনিধি বৈঠক: সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি সহায়তার আশ্বাস

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধি দল।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই বৈঠকে এফবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ। এই বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এফবিআই প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন এবং বিশেষায়িত ক্ষেত্রগুলোতে কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা জোরদার করা, একটি উন্নত সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর তদারকি বাড়াতে এফবিআইয়ের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়াও আর্থিক অপরাধ মোকাবেলা এবং জটিল মামলার প্রযুক্তি নির্ভর তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এফবিআই প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রযুক্তিগত সমর্থন দিতে প্রস্তুত বলে প্রতিনিধি দল আশ্বস্ত করেন।

আইজিপি আলি হোসেন ফকির এফবিআইয়ের এই সহযোগিতামূলক মনোভাবকে সাধুবাদ জানান এবং বিশ্বব্যাপী অপরাধের ধরন পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পিবিআই, সিআইডি, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং সিটিটিসির মতো বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সক্ষমতা বাড়াতে এফবিআইয়ের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এই আলোচনার মাধ্যমে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যকার পেশাদার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত