যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ক্যামব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। আলোচনার পর ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এনসিপি আহ্বায়ক। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা ও কর্মকৌশল নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সফরে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
এছাড়া আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মো. নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন