মহাসাগরের উত্তাল গর্জন আর প্রকৃতির নির্মম খেয়ালের সঙ্গে লড়ে বেঁচে থাকা পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালী আজও অরক্ষিত। ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ভয়াল থাবায় লণ্ডভণ্ড হওয়ার প্রায় দুই দশক অতিক্রান্ত হতে চললেও এখানকার মানুষের ভাগ্যে জোটেনি একটি স্থায়ী সুরক্ষাদেয়াল।
চরমোন্তাজ ইউনিয়নের দুর্গম তিন চর—চরনজির, চরকাশেম ও চরহেয়ারের মানুষ আজও বাস করছে চরম অনিশ্চয়তায়। সামান্য জোয়ারের জল কিংবা একটু আবহাওয়া খারাপ হলেই হু হু করে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত করে বসতভিটা, হুমকির মুখে পড়ে ফসলি জমি ও গবাদিপশু।
শুধু এই তিন চরই নয়, দীর্ঘ দুই দশকেও উপকূলের সামগ্রিক সুরক্ষাব্যবস্থায় আসেনি কোনো দৃশ্যমান পরিবর্তন। যেসব এলাকায় নামমাত্র বেড়িবাঁধ রয়েছে, সেখানকার বাসিন্দাদের অবস্থাও শোচনীয়। কোথাও বাঁধ ভেঙে জোয়ারের নোনা জল সরাসরি গ্রাস করছে জনপদ, আবার কোথাও বাঁধ রয়েছে মরণঝুঁকিতে। ফলে পুরো উপজেলাই যেন দুর্যোগের মুখে একটি অরক্ষিত দ্বীপে পরিণত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, ১৯৮৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধাপে ধাপে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৮৭ দশমিক ৯৯ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। তখন বাঁধের উচ্চতা রাখা হয়েছিল ৩ থেকে সাড়ে ৪ মিটার। কিন্তু দীর্ঘ সময় ধরে নদীভাঙন ও পলি জমে সেই বাঁধের উচ্চতা এখন কমে দাঁড়িয়েছে মাত্র দুই থেকে তিন মিটারে।
সরেজমিনে দেখা যায়, চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার, নয়ারচর, মিটারবাজার, চরআন্ডা এবং চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা ও চরলতাসহ বিভিন্ন এলাকার বেড়িবাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। পাউবোর সাম্প্রতিক হিসাবে, চালিতাবুনিয়ার মধ্য চালিতাবুনিয়া ও চরলতা এলাকায় সাড়ে তিন কিলোমিটার বাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত এবং দুই কিলোমিটার অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া চরমোন্তাজের চরআন্ডায় সাড়ে তিন কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে মিটার বাজারসংলগ্ন দুই কিলোমিটার এবং চরআন্ডার আরও আড়াই কিলোমিটার অংশ রয়েছে চরম ঝুঁকিতে।
চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা গ্রামের বাসিন্দা শাজাহান প্যাদা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাঁধ ভাঙা থাকায় জোয়ারের পানি বাড়লেই হু হু করে লোকালয়ে ঢুকে পড়ে। আমাদের বসতবাড়ি তলিয়ে যায়। চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।একই গ্রামের ওমর সানি বলেন, ‘প্রতিবছরই দায়সারাভাবে বাঁধ মেরামত করা হয়। কিন্তু বছর না ঘুরতেই তা আবার ভেঙে যায়। এতে কেবল সরকারি অর্থের অপচয়ই হয়, কোনো কাজে আসে না। যেনতেনভাবে কাজ না করে স্থায়ী ও পরিকল্পিতভাবে টেকসই বাঁধ নির্মাণ করা উচিত।
একই ইউনিয়নের পরশ মাহমুদ জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু পানি বেশি হলেই চালিতাবুনিয়ার অনেক গ্রাম তলিয়ে যায়। লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত পানির চাপে বাঁধ ভেঙে রাস্তাঘাট, কৃষিজমি ও মাছের ঘের—সব একাকার হয়ে যায়।
এদিকে চরমোন্তাজের মিটারবাজারের বাসিন্দা হোসনেয়ারা বেগম আক্ষেপ করে বলেন, ‘যে বেড়িবাঁধ করা হয়েছে, তা আমাদের বাইরে রেখে করা হয়েছে। বাঁধের বাইরে প্রায় ২০০ পরিবার আছি। জোয়ার এলে ঘরবাড়ি তলিয়ে যায়, ছেলেমেয়ে নিয়ে চরম বিপদে দিন কাটে।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এখন উপকূলীয় জনপদে আরও প্রকট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু গবেষক ড. মো. শাহরিয়ার জামান বলেন, ‘শুধু সিডরেই ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। অথচ আজও অনেক জনপদে জানমাল রক্ষায় বেড়িবাঁধ নির্মিত হয়নি।
সত্তরের দশকে নির্মিত বাঁধগুলো অত্যন্ত দুর্বল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লেও সে তুলনায় বাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে না। উপকূলীয় মানুষের জীবন রক্ষায় ব্লক দিয়ে বাঁধ নির্মাণ এবং উচ্চতা বাড়িয়ে টেকসই সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।’
এ বিষয়ে পাউবোর কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম জানান, যেসব এলাকায় জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন, সেখানে সংস্কারকাজ করা হবে। তবে নদীভাঙনকবলিত চালিতাবুনিয়া ও চরমোন্তাজে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণে হাজার কোটি টাকা প্রয়োজন, যার জন্য বড় প্রকল্প হাতে নিতে হবে। এছাড়া উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে রাঙ্গাবালীর কিছু বাঁধ ৭ থেকে সাড়ে ৭ মিটার উচ্চতায় নির্মাণের পরিকল্পনা রয়েছে।
একই বিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘রাঙ্গাবালীর ছয়টি ইউনিয়নেই বেড়িবাঁধ প্রয়োজন। অনেক জায়গায় বাঁধ থাকলেও সংস্কার দরকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন