সংবাদ
সংবাদ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা, ছুটিতে ৩০

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা, ছুটিতে ৩০
ছবি : সংগৃহীত

শ্রমিক অসন্তোষ ও চলমান আন্দোলনের প্রভাবে গাজীপুরের শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় রোববারের জন্য প্রায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন, কয়েকটি কারখানায় ভাঙচুর এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা ছাড়া অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। জেলা প্রশাসন, শিল্প পুলিশ, মহানগর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ৮টার দিকে লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কাজে অংশ না নিয়ে সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে সেখানে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। 

অন্যদিকে সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা হাইড্রো অক্সাইড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দিলে সেখানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

শিল্প পুলিশ ও কারখানা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি রয়েছে। শনিবার কারখানাটির পক্ষ থেকে জারি করা নোটিশে রোববার থেকে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ ঘোষিত অন্য কারখানাগুলোর মধ্যে কালিয়াকৈরের চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডের নাম জানা গেছে। শনিবার থেকে বিভিন্ন ধাপে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে। পাশাপাশি রোববারের জন্য প্রায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন সময়ে মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায় ৩০টি কারখানায় আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও কিছু কারখানা বন্ধ হতে পারে।তবে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

তিনি জানান, আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতার ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে ৬৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য জেলা ও মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অন্যদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় কালিয়াকৈর থানায় মোট চারটি মামলা হয়েছে। এসব মামলায় শনিবারের ঘটনায় গ্রেপ্তার ২০ জনসহ এ পর্যন্ত মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ শ্রমিক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সোহেল রানা জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের ২৫ প্লাটুন সদস্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছেন।তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। 

তিনি জানান, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছেন।

গাজীপুরে প্রায় ২ হাজার ১০০ পোশাক কারখানা রয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, সফিপুর এবং মহানগরীর কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। 

এসব ঘটনায় কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। শ্রমিকদের দাবিদাওয়া, কারখানার নিরাপত্তা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্পসংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা, ছুটিতে ৩০

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত