সংবাদ
সংবাদ

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার পর সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে তারা। বিগত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় নেই। তাদের বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক। এসব করে তারা সরকারকে উসকানি দিচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার; কিন্তু সরকার সে ফাঁদে পা দেবে না।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমালঙ্ঘন করলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে যে গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে গেছেন। বিদেশ থেকে তাদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে। তবে সরকার বল প্রয়োগ করতে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে। প্রাণহানি হলে তা নিয়ে আওয়ামী লীগ ভুক্তভোগী সাজার সুযোগ পাবে। সরকার সে সুযোগ দিতে চায় না। তবে অরাজকতা তৈরি করতে গেলে সরকার কঠোর হতে পিছপা হবে না।

সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে গত রাতে বলেন, গত দুই দিনে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক হয়েছে। এসব সভায় পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার অদক্ষতা ও অসহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে বৈঠকে। সরকার এ ক্ষেত্রে আরও কঠোর হবে।

একতরফা ও বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তিনি ভারত থেকে বলছেন, ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। সরকার বলছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলে তারা আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

ডিসেম্বর সামনে রেখে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করছে। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটছে। অনলাইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এসব কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ দায় স্বীকারও করেছেন।

এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর হওয়ার ঘটনাকে (১৭ নভেম্বর) সামনে রেখে আওয়ামী লীগের ফেসবুক পেজে ১৩ নভেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচিও রয়েছে তাদের। এরই মধ্যে কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে তাদের মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।

ডিসি ও এসপিকে প্রত্যাহার

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের মহড়ার পর গতকাল দুপুর থেকে শোনা যাচ্ছিল যে জেলার ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হবে। বিকেলে তাদের সরিয়ে পরিপত্র জারি করা হয়।

গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

ছয় প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে গতকাল তিন প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ারের (বেসামরিক প্রশাসনকে সহায়তা)’ আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে আছেন।

এদিকে গতকাল বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সূত্র : প্রথম আলো

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত