সংবাদ
সংবাদ

ভূমি অধিগ্রহণে হয়রানি কমাতে ‘এলএআরএমএস’

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

ভূমি অধিগ্রহণে হয়রানি কমাতে ‘এলএআরএমএস’
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠান

ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত এবং জনভোগান্তি কমাতে কক্সবাজার ও সিলেটে ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনা পদ্ধতি (এলএআরএমএস)-এর প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সময়ে অনলাইনে যুক্ত ছিলেন সিলেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, অনিয়ম ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। এলএআরএমএস চালু হলে ভূমি অধিগ্রহণসংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ আরও স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেটে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারাদেশে এ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে জমির প্রকৃত মালিকেরা মধ্যস্বত্বভোগী ও হয়রানি ছাড়াই অনলাইনে ক্ষতিপূরণের অর্থ এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রচলিত ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি না থাকায় ভূমির মালিকদের নানা জটিলতা ও ভোগান্তির মুখোমুখি হতে হতো। নতুন এ ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. পারভেজ হাসান।

এ সময় কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভূমি অধিগ্রহণে হয়রানি কমাতে ‘এলএআরএমএস’

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত