সংবাদ
সংবাদ

ভারসাম্যহীনদের পাশে তরুণরা

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ এএম

ভারসাম্যহীনদের পাশে তরুণরা
ছবি : সংবাদ

কেক কাটা কিংবা জাঁকজমকপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা নয়; সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঙ্গাবালী ইউথ সোসাইটি’। ব্যতিক্রমী এই আয়োজনের অংশ হিসেবে সংগঠনটির কর্মীরা মানসিক ভারসাম্যহীন ও সহায়-সম্বলহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় জনপদের বিভিন্ন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রাঙ্গাবালী ইউথ সোসাইটি। তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে পুরোপুরি জনকল্যাণমুখী ও সেবামূলক কাজের উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তরুণ সংগঠকরা। এরই ধারাবাহিকতায় কোনো আনুষ্ঠানিক উৎসবে না গিয়ে সমাজের সবচেয়ে উপেক্ষিত অংশ—মানসিক ভারসাম্যহীন ও পথচারী মানুষের মাঝে একবেলা সুস্বাদু খাবার পৌঁছে দেওয়া হয়।

সংগঠনটির নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম স্মরণ বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী মানে আমাদের কাছে কেবল আনন্দের দিন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর নতুন অঙ্গীকার নেওয়ার সময়। সমাজের যাদের আপন বলতে কেউ নেই, সেই ভারসাম্যহীন মানুষগুলোর সঙ্গে আজকের দিনটি ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। মানুষের কল্যাণে আমাদের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তরুণদের এই স্বতঃস্ফূর্ত ও অনুকরণীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। উপকূলের প্রতিকূল পরিবেশে রাঙ্গাবালী ইউথ সোসাইটির এই মানবিক যাত্রা অন্যদেরও সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভারসাম্যহীনদের পাশে তরুণরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত