সংবাদ
সংবাদ

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ, প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ, প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের
টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চীনের কনচ ভেঞ্চারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন।

এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

বৈঠকে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই। নগরীতে প্রতিদিন উৎপন্ন হওয়া বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি কর্পোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট’ চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে প্রচলিত পদ্ধতিতে ভাগাড়ে বর্জ্য ফেলে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে পরিণত করলে একদিকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

তবে যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সতর্কতার ওপর জোর দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা এমন কোনো প্রকল্প চাই না, যা ভবিষ্যতে সিটি কর্পোরেশনের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। প্রকল্পটি হতে হবে বাস্তবসম্মত, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই। 

তাই প্রকল্প গ্রহণের আগে বর্জ্যের প্রাপ্যতা, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রয়োজনীয় জমি, পরিবেশগত প্রভাব এবং অর্থায়নের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা জরুরি।’ নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্ভাবনাময় প্রস্তাবগুলো বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার আধুনিক ‘গ্রেট ফার্নেস’ প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে এবং গত বছর তারা প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ, কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই, হাইচুং গ্রিন এনার্জির অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং, প্রতিনিধি কেন্ট, কাও এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ ড্যানিয়েল ইসলাম।

চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ, প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত