সংবাদ
সংবাদ

‘শিল্পীদের মুখে গালি ছি ছি ছি’, বললেন পরীমনি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম

 ‘শিল্পীদের মুখে গালি ছি ছি ছি’, বললেন পরীমনি
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা তৈরি হয়েছে। অভিনেতা হেলাল খানের উত্তেজিত হয়ে একজনকে বকাঝকা করার ভিডিও শেয়ার করে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন তিনি। শিল্পীদের মুখে এমন ভাষা শুনে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত ভিডিওটি শেয়ার করেন পরীমনি। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শিল্পীদের মুখে গালি ছি ছি ছি, নাহ্ মনে হয় ভুল শুনছি…।’ এরপর অশ্রাব্য একটি কথা উল্লেখ করে পরী লেখেন ‘..কোনো গালি না।’

পরীমনির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এফডিসি প্রাঙ্গণে মেজাজ হারিয়ে কয়েকজনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন অভিনেতা হেলাল খান। একপর্যায়ে তাকে উচ্চস্বরে বকাঝকা করতেও শোনা যায়। ভিডিওতে হেলাল খানের এমন আচরণ নিয়েই মূলত মন্তব্য করেছেন পরীমনি।

জানা গেছে, চলচ্চিত্রসংশ্লিষ্টদের আয়োজিত একটি মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত। রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন অভিনেতা হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান।

মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান তিনি। এরপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। এ সময় জয় চৌধুরীকে উদ্দেশ্য করে হেলাল খান বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’

একপর্যায়ে আরও উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

হেলাল খানের এমন উত্তেজিত আচরণে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‘শিল্পীদের মুখে গালি ছি ছি ছি’, বললেন পরীমনি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত