কক্সবাজারের রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক পরিবারের দুই শিশুসহ চারজন মারা গেছেন। একটি পরিবারের আনন্দের যাত্রা মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। এ দুর্ঘটনায় চালকের অসতর্কতা ও অবহেলার অভিযোগ উঠেছে।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ট্রেনের হর্ন শোনার পরও অটোরিকশাটি রেললাইন পার হওয়ার চেষ্টা করে। চালকের এই আচরণ নিঃসন্দেহে দায়িত্বহীন। যাত্রীদের জীবন নিয়ে এমন অবহেলার কোনো সুযোগ নেই। তবে রেলক্রসিংয়ের নিরাপত্তাহীনতার দায় এড়াতে পারে না রেল কর্তৃপক্ষ। প্রশ্ন হচ্ছে, একটি ব্যস্ত রেলপথের ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান থাকবে না কেন? চালকের ভুলের কারণে যেন এতগুলো প্রাণ ঝরে না যায়, সে জন্যই তো রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা থাকা জরুরি।
কক্সবাজার থেকে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথে ৩০টির বেশি অরক্ষিত রেলক্রসিং রয়েছে। এই পথে প্রতিদিন পাঁচ জোড়া ট্রেন চলাচল করে। এত গুরুত্বপূর্ণ রেলপথে বহু ক্রসিংয়ে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও নেই। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচয়। রেললাইন নির্মাণ ও ট্রেন চালুর পাশাপাশি মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাও রেল বিভাগের দায়িত্ব।
প্রতিটি দুর্ঘটনার পর তদন্তের আশ্বাস দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ ক্রসিং চিহ্নিত করার কথাও বলা হয়। বাস্তবে কার্যকর ব্যবস্থা কতটা নেওয়া হয় সেটা একটা প্রশ্ন।
রামুর দুর্ঘটনায় চালকের ভূমিকা অবশ্যই তদন্ত করতে হবে। একই সঙ্গে অরক্ষিত রেলক্রসিংগুলোর তালিকা তৈরি করে জরুরি ভিত্তিতে গেট, ব্যারিয়ার ও গেটম্যান নিয়োগ দিতে হবে। যেখানে তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা করা সম্ভব নয়, সেখানে বিকল্প নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। রেলক্রসিংয়ে সতর্কতামূলক সংকেত ও পর্যাপ্ত দৃশ্যমান চিহ্নও থাকতে হবে। দুর্ঘটনার পর দায় চাপানোর সংস্কৃতি বন্ধ করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই জরুরি।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন