সংবাদ
সংবাদ

শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে গারোদের ওয়ানগালা মহোৎসব

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে গারোদের ওয়ানগালা মহোৎসব
ছবি: সংবাদ

শস্য দেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল ঘরে তোলার আনন্দে জামালপুরে উদ্‌যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনা এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন তাঁরা।

আজ রোববার (২২ নভেম্বর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিঘলাকোনা এলাকার সাধু আন্দ্রে ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গারো সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশ নেন। উৎসব ঘিরে পুরো ধর্মপল্লী আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়।

গারো সম্প্রদায়ের বিশ্বাস, শস্য দেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চাওয়ার মধ্য দিয়ে ওয়ানগালা উদ্‌যাপন করা হয়।

সকালে উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী থক্কা অনুষ্ঠান। এরপর শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ আয়োজনে শুধু গারো সম্প্রদায়ের মানুষ নন, অংশ নেন স্থানীয় বাঙালি বাসিন্দারাও। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। প্রার্থনায় সব পরিবারের সুখ-শান্তি, আনন্দ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ধর্মপল্লী প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। এতে গারো সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশন করেন তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি দিঘলাকোনা এলাকায় বসে ছোট পরিসরের মেলা। উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন শিশু, নারী ও পুরুষেরা।

তবে বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। এরপরও ঐতিহ্য ও সংস্কৃতির টানে উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ।

গারো সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দা সারথী খকশী বলেন, ‘প্রতিবছরই আমরা এই উৎসব পালন করি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা ভিন্নতা ছিল। বৃষ্টির কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তারপরও সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি।’

জয় দাংগো নামের একজন বলেন, ‘ওয়ানগালা মূলত সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর উৎসব। প্রতিবছরই ছোট-বড় সবাই মিলে আমরা এ উৎসব পালন করি। এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাই আনন্দ-উৎসবে মেতে উঠি।’

সাধু আন্দ্রে ধর্মপল্লীর পুরোহিত ফাদার অউপশরমা রোজারিও সিএসসি বলেন, ওয়ানগালা মান্দি আদিবাসী ভাই-বোনদের প্রধান ঐতিহ্যবাহী উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে তারা সৃষ্টিকর্তার প্রশংসা করেন এবং ফসলসহ খাদ্যসামগ্রী দান করার জন্য তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এ উৎসবের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে গারোদের ওয়ানগালা মহোৎসব

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত