সংবাদ
সংবাদ

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়ন, বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়ন, বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ছ‌বি: সংগৃ‌হিত

​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে মোট ৯৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

​সংবাদ বিজ্ঞপ্তিতে মো. শরীফুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মোতায়েন হওয়া বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন।

​বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েনকৃত জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন তৎপরতা রুখতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।

​মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি ও সমন্বয় করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

​বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন। মানুষের জানমালের নিরাপত্তা বজায় রাখা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম নির্বিঘ্ন রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়ন, বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত