ভোলার লালমোহন উপজেলার ২১০টি বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতে নিয়মিত প্রধান শিক্ষক নেই। বছরের পর বছর সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতেকরে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শুধু দাপ্তরিক কাজ সামলানো নয় প্রধান শিক্ষকের দায়িত্ব। বিদ্যালয়ের পাঠদান তদারকি, শিক্ষকদের মধ্যে সমন্বয়, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষার পরিবেশও তাকে নিশ্চিত করতে হয়। একজন সহকারী শিক্ষককে একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হলে কোনো কাজই যথাযথভাবে করা কঠিন হয়ে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর। ফলে এই সংকটকে কেবল পদ শূন্য থাকার প্রশাসনিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।
বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের কথা। দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যকর না হওয়ায় শূন্য পদ বাড়ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিবছর শিক্ষকদের অবসর। গ্রেডেশন তালিকা তৈরির উদ্যোগ ইতিবাচক হলেও তা যেন আরেকটি দীর্ঘসূত্রতার কারণ না হয়।
সরকারের উচিত দ্রুত পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করে যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া। পাশাপাশি যেসব পদ অন্যভাবে পূরণের সুযোগ রয়েছে, সেগুলোও বিধি অনুযায়ী পূরণ করতে হবে। শুধু লালমোহন নয়, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদের চিত্র পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নের কথা বললেই হবে না, বিদ্যালয় পরিচালনার প্রয়োজনীয় জনবলও নিশ্চিত করতে হবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন