সংবাদ
সংবাদ

বিদেশি বিনিয়োগ আনলেই ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

বিদেশি বিনিয়োগ আনলেই ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা
ছবি : সংগৃহীত

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের এক দশমিক ২৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত এই নীতিমালা গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে গেজেট আকারে প্রকাশিত হয় এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত এফডিআইয়ের বিপরীতে এ প্রণোদনা দেওয়া হবে। তবে এ সুবিধা পেতে হলে ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নিশ্চিত করতে হবে। প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এর জন্য আবেদন করতে পারবে। এ সুবিধা কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগে এটি মিলবে না। তবে বিদ্যমান কোনো বিনিয়োগকারী বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচিত হবে। নীতিমালা কার্যকরের আগে আসা কোনো ইক্যুইটি এফডিআইয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়।

প্রণোদনা পেতে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ নিতে হবে। এরপর এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে এবং মূল্যায়নে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা যৌথ প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা থাকা যাবে না, এমনকি আগের দুই বছরেও কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকা চলবে না।

বিনিয়োগের বৈধতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ-এর সহায়তা নেওয়া হবে এবং আরজেএসসি ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে হিসাব মিলিয়ে দেখা হবে। নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগ এর আওতায় পড়বে না এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থা থাকবে।

প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং রেমিট্যান্স বা এফডিআই এনক্যাশমেন্ট নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর; এ ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার বিষয়টি যাচাই করা হবে।

অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি জাতীয় পর্যালোচনা কমিটি এর চূড়ান্ত অনুমোদন দেবে এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি আবেদন যাচাই করবে। অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় এ অর্থ দেওয়া হবে, তবে প্রবাসীরা চাইলে তা বিদেশে পাঠাতে পারবেন। জবাবদিহি নিশ্চিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে এবং জাতীয় কমিটি নীতিমালাটি পর্যালোচনা করবে। আবেদন ও নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিদেশি বিনিয়োগ আনলেই ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত