একুশে বইমেলা ২০২৬-এ মূলমঞ্চে আয়োজিত সেমিনারে পঠিত প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে সংকলন গ্রন্থ ‘একুশের প্রবন্ধ ২০২৬’। বাংলা একাডেমি থেকে প্রকাশিত এই বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। চলতি বছরে প্রকাশিত ১৬৮ পৃষ্ঠার গ্রন্থটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা এবং এটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
বাংলা একাডেমি জানায়, ‘একুশের প্রবন্ধ ২০২৬’ মোট ষোলোটি প্রবন্ধের সংকলন, যা অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে একুশের মূলমঞ্চে আয়োজিত সেমিনারে উপস্থাপিত হয়েছিল। এর মধ্যে চৌদ্দটি প্রবন্ধেই আমাদের রাজনৈতিক অঙ্গন, বিজ্ঞানচর্চা এবং শিল্প-সাহিত্যের মূলধারায় অবদান রাখা বাংলা একাডেমির ফেলো ও বিশিষ্টজনদের স্মরণ করা হয়েছে। এসব প্রবন্ধে যাঁদের স্মরণ করা হয়েছে, তাঁরা হলেন: আহমেদ রফিক, হামিদুজ্জামান খান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাজউদ্দীন আহমদ, সন্জীদা খাতুন, সুকান্ত ভট্টাচার্য, কলিম শরাফী, নূরজাহান বেগম, আসাদ চৌধুরী, শহীদুল্লা কায়সার, সৈয়দ মনজুরুল ইসলাম, এম. শমশের আলী, মুস্তাফা জামান আব্বাসী ও বদরুদ্দীন উমর।
আমাদের শিল্প-সাহিত্য ও রাজনীতির মূলধারায় অবদান রাখা এসব বিশিষ্টজনের কাজের ব্যাপ্তি ও উপস্থাপনে ভিন্নতা রয়েছে। কাজের ধরন ও পরিধি বৈচিত্র্যপূর্ণ হলেও গ্রন্থের বিষয়সূচি সবাইকে একসূত্রে গেঁথেছে এবং বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে তাঁদের কর্মজীবন ও অবদান বিশ্লেষিত হয়েছে।
সংকলনের বাকি দুটি প্রবন্ধের প্রথমটি অমর একুশে বক্তৃতা এবং দ্বিতীয়টি মুসলিম সাহিত্য সমাজের ভাষাভিত্তিক জ্ঞানচর্চাকে উপজীব্য করে লেখা। শিখা পত্রিকা ও মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ উপলক্ষে সেসময়কার লেখক বলয়ে চর্চিত ভাষা নিয়ে ব্যতিক্রমী লেখাটি এ গ্রন্থের বিশেষ দিক, যেখানে বাংলাভাষায় সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ নানা আলোচনা উঠে এসেছে। পাশাপাশি অধ্যাপক মাহবুব উল্লাহ্ অমর একুশে বক্তৃতা ২০২৬-এ একটি স্কুল ম্যাগাজিন ‘ছাত্র-সুহৃদ’ বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন।
গ্রন্থভুক্ত প্রবন্ধগুলোর বিষয়বস্তু, ভাষার সৌকর্য ও নান্দনিকতা মননশীল পাঠকের পাঠতৃষ্ণা মেটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সেমিনারের আলোচনাগুলো গ্রন্থাকারে সংরক্ষিত হওয়ায় সাহিত্য ও জ্ঞানচর্চার আগ্রহী পাঠকদের কাছে বইটি বাড়তি গুরুত্ব পাবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন