সংবাদ
সংবাদ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে গুলশানের নদ্দা এলাকা থেকে চাঁদাবাজির একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ব্যবস্থাপককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যান শরিফুল। সেখানে তাঁকে মারধর করে রিভলবার ঠেকিয়ে চাঁদা দাবি করা হয়।

পরে পরিবহন মালিক থানায় অভিযোগ করলে গুলশান থানা-পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শরিফুল গুলশানের নদ্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে গুলশানের নদ্দা এলাকা থেকে চাঁদাবাজির একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ব্যবস্থাপককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যান শরিফুল। সেখানে তাঁকে মারধর করে রিভলবার ঠেকিয়ে চাঁদা দাবি করা হয়।

পরে পরিবহন মালিক থানায় অভিযোগ করলে গুলশান থানা-পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শরিফুল গুলশানের নদ্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত