সংবাদ

হালদায় প্রজনন মৌসুমেও থামছে না মা মাছ শিকার, সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

হালদায় প্রজনন মৌসুমেও থামছে না মা মাছ শিকার, সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দ করা সাড়ে চার হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : সংবাদ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে প্রজনন মৌসুমের শুরুতেই মা মাছ শিকারিদের তৎপরতা বেড়েছে। তবে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে গত শুক্রবার (১৭ এপ্রিল) নদী থেকে ৪ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যর আটটি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শুক্রবার ভোর রাত তিনটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি ‘চরগেরা’ জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় নৌ পুলিশের হালদা অস্থায়ী ক্যাম্পের এএসআই রমজান আলীসহ পুলিশ সদস্য ও হালদার পাহারাদারেরা উপস্থিত ছিলেন। পরে শুক্রবার বিকেলে জব্দকৃত জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘আসন্ন প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদা নদীতে এখন প্রচুর মা মাছের আনাগোনা বেড়েছে। এই সুযোগে অসাধু শিকারিরা মাছ শিকারের চেষ্টা করছে। শুক্রবার দীর্ঘ সময় অভিযান চালিয়ে আমরা সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করেছি। মা মাছ ও হালদার জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

হালদা সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর এই সময়ে মা মাছেরা ডিম ছাড়ার জন্য নদীতে ভিড় করে। নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের চলাচল ও প্রজনন পরিবেশ হুমকির মুখে পড়ে। এ জন্য প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর অভিযান জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হালদায় প্রজনন মৌসুমেও থামছে না মা মাছ শিকার, সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে প্রজনন মৌসুমের শুরুতেই মা মাছ শিকারিদের তৎপরতা বেড়েছে। তবে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে গত শুক্রবার (১৭ এপ্রিল) নদী থেকে ৪ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যর আটটি নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শুক্রবার ভোর রাত তিনটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি ‘চরগেরা’ জাল ও পাঁচটি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এ সময় নৌ পুলিশের হালদা অস্থায়ী ক্যাম্পের এএসআই রমজান আলীসহ পুলিশ সদস্য ও হালদার পাহারাদারেরা উপস্থিত ছিলেন। পরে শুক্রবার বিকেলে জব্দকৃত জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, ‘আসন্ন প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদা নদীতে এখন প্রচুর মা মাছের আনাগোনা বেড়েছে। এই সুযোগে অসাধু শিকারিরা মাছ শিকারের চেষ্টা করছে। শুক্রবার দীর্ঘ সময় অভিযান চালিয়ে আমরা সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করেছি। মা মাছ ও হালদার জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

হালদা সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর এই সময়ে মা মাছেরা ডিম ছাড়ার জন্য নদীতে ভিড় করে। নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে মাছের চলাচল ও প্রজনন পরিবেশ হুমকির মুখে পড়ে। এ জন্য প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর অভিযান জরুরি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত