সংবাদ

চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়েশা খাতুন নামে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় নিজ বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। পরিবারের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এরপর রাত ১০টার দিকে বাড়ির পেছনে একটি বাঁশের ওপর শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দিনের বেলা আমরা ওই জায়গায় কয়েকবার খুঁজেছি, তখন সেখানে কিছু ছিল না। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে দেখি, সেখানে বাঁশের ওপর মরদেহ পড়ে আছে।’

খবর পেয়ে চিলমারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়েশা খাতুন নামে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় নিজ বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়েশা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। পরিবারের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এরপর রাত ১০টার দিকে বাড়ির পেছনে একটি বাঁশের ওপর শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। দিনের বেলা আমরা ওই জায়গায় কয়েকবার খুঁজেছি, তখন সেখানে কিছু ছিল না। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে দেখি, সেখানে বাঁশের ওপর মরদেহ পড়ে আছে।’

খবর পেয়ে চিলমারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত