বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। আমদানিকৃত এই জ্বালানি তেলের চালানটি গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির রেলহেড ডিপোতে এসে পৌঁছায়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী
মো. রবিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে
ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়।
টানা পাম্পিংয়ের পর শনিবার বিকেলে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে
জমা হয়।
জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারত থেকে ডিজেল আমদানি
একটি নিয়মিত ও চলমান প্রক্রিয়া। বর্তমান মজুদ পরিস্থিতি নিয়ে তারা জানান:
এর আগে গত ১১ এপ্রিল প্রথম চালানে ৮ হাজার মেট্রিক টন ডিজেল
দেশে এসেছিল। গতকালের ৫ হাজার টনসহ এ নিয়ে চলতি মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক
টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে এলো।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন