সংবাদ

সারাদেশে একযোগে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এএম

সারাদেশে একযোগে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

সারা দেশে একযোগে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় প্রথম ধাপে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।

শিশুদের সুরক্ষায় নিকটস্থ টিকাদান কেন্দ্রে সময়মতো উপস্থিত হওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সারাদেশে একযোগে শুরু হলো হামের টিকাদান কর্মসূচি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সারা দেশে একযোগে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

দেশের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় প্রথম ধাপে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।

শিশুদের সুরক্ষায় নিকটস্থ টিকাদান কেন্দ্রে সময়মতো উপস্থিত হওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত