ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন- ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রাসুলের ছেলে জিহানুল ইসলাম শাওন (২০) ও সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)। নিহত শাওন ফেনীর একটি সুপারশপের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শাওন ও জিসানসহ একদল বন্ধু বুধবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাত কাটিয়ে সকালে মোটরসাইকেলে করে তারা ফেনীর দিকে ফিরছিলেন। পথে মুহুরীগঞ্জের চৌধুরী পাড়া রাস্তার মুখে একটি নিবন্ধনহীন ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যান। গুরুত্বর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাওনের আত্মীয় সাংবাদিক এম এমরান পাটোয়ারী জানান, শাওন তার বাবার একমাত্র ছেলে ছিলেন। বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে গিয়ে এভাবে প্রাণ হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন