কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, ৫১৫ রাউন্ড গুলি এবং ৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ জুন) দুপুরে পালংখালী ইউনিয়নের বাহারপাড়া সীমান্ত এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, বুধবার দুপুর সোয়া ২ টার দিকে জেলের বেশে কয়েকজন অস্ত্রধারী নৌকা নিয়ে নাফ নদীর শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবির একটি বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করলে অস্ত্রধারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১টি জি-থ্রি রাইফেল, ৩টি খালি জি-থ্রি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিস ইয়াবা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
বিজিবির ধারণা, গত ৩০ মে হ্নীলা সীমান্ত এলাকায় জেলেদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়া সশস্ত্র দলটিই এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে।
উখিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন