সংবাদ

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা জব্দ

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৩:২৩ পিএম

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা জব্দ
অভিযানে জব্দকৃত ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন চাকঢালা বিওপির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার মেহেরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক চোরাচালান বন্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকাটি মাদক পাচারের জন্য দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ রুট হলেও বিজিবির ধারাবাহিক তৎপরতায় পাচারকারীদের দৌরাত্ম্য অনেকটা কমেছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পাচারকারী চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন চাকঢালা বিওপির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার মেহেরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক চোরাচালান বন্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকাটি মাদক পাচারের জন্য দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ রুট হলেও বিজিবির ধারাবাহিক তৎপরতায় পাচারকারীদের দৌরাত্ম্য অনেকটা কমেছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পাচারকারী চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত