বর্তমান সময়ের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যেই নাটকটির শেষ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কততম পর্বে এর সমাপ্তি ঘটবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নির্মাতা
মোস্তফা কামাল রাজ এর এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নাটকটিতে পারিবারিক
সম্পর্ক, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের গল্প তুলে ধরা হয়েছে। প্রতি মঙ্গল ও বুধবার
চ্যানেল আই এ প্রচারের পর ইউটিউবেও নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
গত বছরের
নভেম্বরে প্রচার শুরু হওয়ার পর থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন পর্যন্ত
নাটকটির ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। ফাহাদ, সামির, মেহরীন ও সায়রার মতো চরিত্রগুলো ইতোমধ্যেই
দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শেষ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন ইরফান সাজ্জাদ,
খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামালসহ অন্যান্য কলাকুশলীরা। শুটিং শেষে
স্মৃতিময় সময়ের কথা তুলে ধরেন শিল্পীরা।
ইরফান সাজ্জাদ
বলেন, “সাত মাসের একটি দারুণ যাত্রা শেষ হলো, দর্শকদের ভালোবাসাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।”
খায়রুল বাসার
জানান, “দর্শক গল্পের সঙ্গে সংযোগ তৈরি করতে পেরেছে—এটাই এই নাটকের সাফল্য।” মেহরীন
চরিত্রে অভিনয় করা কেয়া পায়েল বলেন, “কোনো চরিত্রের নামে পরিচিত হওয়া একজন শিল্পীর
জন্য বড় অর্জন। এই কাজটি আমাকে অন্যরকম আনন্দ ও তৃপ্তি দিয়েছে।”
অন্যদিকে,
সায়রা চরিত্রে অভিনয় করা সুনেরাহ বিনতে কামাল জানান, প্রথম ধারাবাহিকেই দর্শকের ভালোবাসা
পেয়ে তিনি অভিভূত। নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, শুরুতে যে সাড়া প্রত্যাশা করেছিলেন,
তার চেয়েও বেশি ভালোবাসা পেয়েছেন এই নাটকের মাধ্যমে। এই ধারাবাহিকটির সমাপ্তি ঘিরে
দর্শকদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি প্রিয় চরিত্রগুলোর বিদায়ে তৈরি হয়েছে
এক ধরনের আবেগও।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন