সংবাদ

পাহাড়ে মানবপাচারকারীদের অভ্যন্তরীণ কোন্দল, ৩ যুবককে গলা কেটে হত্যা

নিজস্ব বাতা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বাতা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

পাহাড়ে মানবপাচারকারীদের অভ্যন্তরীণ কোন্দল, ৩ যুবককে গলা কেটে হত্যা
ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন উত্তর শীলখালী এলাকার রবিউল হাসান (২০), মুজিব (৩০) ও নুরুল বাশার ওরফে কালু (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুটি মানবপাচারকারী চক্রের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের প্রথমে অপহরণ করা হয় এবং পরে পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। শুরুতে ঘটনাটি পাহাড়ি ডাকাতদের কাজ বলে মনে করা হলেও, পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে যে পাচারকারী চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কাদের বলেন, ‘সকালে পাহাড়সংলগ্ন গহীন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন আমার আত্মীয়। এ ঘটনায় আরও অন্তত দুজন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে।’

পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দুর্জয় বিশ্বাস বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টেকনাফের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসী চক্র সক্রিয়। এসব চক্রের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পাহাড়ে মানবপাচারকারীদের অভ্যন্তরীণ কোন্দল, ৩ যুবককে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত