সংবাদ

আজ ঢাকার বায়ুর মানের উন্নতি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

আজ ঢাকার বায়ুর মানের উন্নতি

ছুটির দিনের ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে জানা গেছে এ তথ্য।

জানা যায়, এদিন দূষিত বায়ুর তালিকার ঢাকা ১৪ নম্বরে নেমে এসেছে। সে হিসেবে শহরটির দূষণ স্কোর ১২৫। তবে, এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের করাচি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এ হিসেবে করাচির দূষণ স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আজ ঢাকার বায়ুর মানের উন্নতি

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

ছুটির দিনের ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে জানা গেছে এ তথ্য।

জানা যায়, এদিন দূষিত বায়ুর তালিকার ঢাকা ১৪ নম্বরে নেমে এসেছে। সে হিসেবে শহরটির দূষণ স্কোর ১২৫। তবে, এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের করাচি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এ হিসেবে করাচির দূষণ স্কোর ২১১ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত