বাংলাদেশ পুলিশের শীর্ষ ও মধ্যপর্যায়ে ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তার বড় ধরনের রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. রেজাউল করিমকে। একইসঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল মাবুদ।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে
জারি করা দুটি পৃথক
প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া
হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব তৌসিফ
আহমেদ।
আদেশে
বলা হয়, জনস্বার্থে জারি
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। বদলি
কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার
পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
নতুন
বিন্যাস অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম
এখন থেকে নৌ পুলিশের
হাল ধরবেন।
অন্যদিকে,
হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া
রংপুর মেট্রোপলিটনের বর্তমান কমিশনার মো. মজিদ আলীকে
সিআইডিতে এবং পুলিশ সদর
দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে
আরও জানানো হয়, টাঙ্গাইল পিটিসির
কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে
পুলিশ সদর দপ্তরে এবং
পুলিশ সদর দপ্তরের ডিআইজি
মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।
এছাড়া
কাজী জিয়া উদ্দিনকে পুলিশ
স্টাফ কলেজে এবং আবু রায়হান
মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে পদায়ন
করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফয়সল মাহমুদকে কেন্দ্রীয়
পুলিশ হাসপাতালে এবং এ এফ
এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
পাশাপাশি
১০ জন পুলিশ সুপারকেও
বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মাহফুজা
আক্তারকে পুলিশ টেলিকমে, মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে
এবং মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের ডিসি হিসেবে বদলি
করা হয়েছে।
সিলেটের
এসএমপিতে উপ-পুলিশ কমিশনার
হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ, এম
কে এইচ জাহাঙ্গীর হোসেন,
আকতার হোসেন এবং শাহরিয়ার আল
মামুন।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন