সংবাদ

অবৈধভাবে ডিজেল পরিবহন, বাবা-ছেলের জরিমানা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

অবৈধভাবে ডিজেল পরিবহন, বাবা-ছেলের জরিমানা
ছবি : সংবাদ

গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট এলাকা থেকে অবৈধভাবে ৪২৫ লিটার ডিজেল পরিবহনের সময় বাবা ও ছেলেকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারদরে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বাবু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শহরের কাটপট্টি এলাকা থেকে ফুলছড়ি উপজেলার এক খুচরা ব্যবসায়ী ও তার ছেলে বিপুল পরিমাণ ডিজেল একটি অটো-ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। তথ্যের ভিত্তিতে শহরের দুই নম্বর রেলগেট থেকে ভ্যানটিকে অনুসরণ করে প্রশাসন। পরে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের সামনে ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মানিক রায় চৌধুরী ও তার ছেলে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই এই জ্বালানি তেল ফুলছড়ি উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরে জব্দ করা ৪২৫ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি বাজারদরে বিক্রি করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও মজুতদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং কৃষকদের ন্যায্যমূল্যে জ্বালানি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অবৈধভাবে ডিজেল পরিবহন, বাবা-ছেলের জরিমানা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত