সংবাদ

২৫ লাখ টাকার ক্ষতির দাবি

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ওই ঘেরের প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস্য চাষি।

গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার আমিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চাষির নাম আবদুল্লাহ মোল্লা। এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঘেরের এক কর্মচারী প্রথম দেখতে পান মাছগুলো অস্বাভাবিকভাবে মরে ভেসে উঠছে। খবর পেয়ে মালিক আবদুল্লাহ মোল্লা ঘটনাস্থলে গিয়ে ঘেরের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে ভেসে থাকতে দেখেন। বুধবার সকালে ঘেরের প্রায় সব মাছ মরে ভেসে ওঠে। আবদুল্লাহর দাবি, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করায় তার ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল থেকে ‘ব্যাবিলন’ নামের একটি কীটনাশকের ২০টি খালি বোতল উদ্ধার করা হয়েছে। কয়েকটিতে বিষের অবশিষ্টাংশও পাওয়া গেছে। আবদুল্লাহ মোল্লা জানান, এলাকার এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছে। সেই শত্রুতার জেরে এই নাশকতা চালানো হতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

ভুক্তভোগীর বড় ভাই এবাদুল ইসলাম বলেন, ‘আমরা এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার চাই। এভাবে একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়ার বিচার হওয়া উচিত।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিষ প্রয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত