জুলাই আন্দোলনে নরসিংদীতে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় পেয়েছেন তদন্তকারী সংস্থা।
এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাবেক সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাইফুল ইসলাম জামিন আবেদন করেন । বুধবার
(২২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে
আদেশ প্রদান করে।
ট্রাইব্যুনালের
চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা
মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক
প্যানেল আগামী ২২ জুন প্রতিবেদন
দাখিলের নতুন তারিখ নির্ধারণ
করেছেন। প্যানেলের অন্য সদস্য হলেন
বিচারপতি মো. শফিউল আলম
মাহমুদ।
এদিন
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী
এমএইচ তামিম। তিনি মামলার বর্তমান
অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন
দাখিলের জন্য দুই মাস
সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল তা
মঞ্জুর করে। শুনানিকালে এ
মামলায় কারাবন্দি তিন আসামিকে ট্রাইব্যুনালে
হাজির করা হয়।
ট্রাইব্যুনালে
হাজির করা আসামিরা হলেন:
সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং রবিউল ইসলাম।
শুনানি
চলাকালে আসামি সাইফুল ইসলামের আইনজীবী তার মক্কেলের জামিন
আবেদন উপস্থাপন করতে চাইলে প্রসিকিউশন
আপত্তি জানান। চিফ প্রসিকিউটরের উপস্থিতিতে
এই শুনানি করার আর্জি জানান
প্রসিকিউটর তামিম। পরে উভয়পক্ষের বক্তব্য
শোনার জন্য আদালত আগামী
২৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন।
ট্রাইব্যুনাল
সূত্রে জানা যায়, ২০২৪
সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় নরসিংদীতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি
চালানোর অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ১৮ জুলাই নরসিংদীতে
পুলিশের গুলিতে দশম শ্রেণির শিক্ষার্থী
তাহমিদ ভূঁইয়া নিহত হন। এরপর
তার মরদেহ নিয়ে মিছিল করার
সময় আবারও গুলি চালানো হয়,
যাতে আরও প্রাণহানির ঘটনা
ঘটে।
তদন্তকারী
সংস্থার তথ্যমতে, তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সরাসরি পুলিশকে গুলি করার নির্দেশ
দিয়েছিলেন। এছাড়া গুলির নির্দেশের সঙ্গে জড়িত আরও কয়েকজন
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়েছে।
এ সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ এপ্রিল ট্রাইব্যুনাল-১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখান। মামলাটির তদন্তকাজ চলমান থাকায় বুধবার আবারও সময় বৃদ্ধির আদেশ
দিলেন আদালত।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন