সংবাদ

সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টরের দাপট, অতিষ্ঠ জনজীবন

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টরের দাপট, অতিষ্ঠ জনজীবন
গাইবান্ধার সুন্দরগঞ্জে জনবহুল সড়কের ওপর দিয়ে এভাবেই বেপরোয়া গতিতে চলছে বালুবোঝাই অবৈধ ট্রাক্টর। ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বেপরোয়া গতিতে চলছে অবৈধ ট্রাক্টর ও ‘কাঁকড়া’ (পরিবর্তিত ট্রাক্টর)। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

বামনডাঙ্গার শিববাড়ি মোড় থেকে বন্দর চৌরাস্তা হয়ে সুইজগেট গাহমারি পর্যন্ত ব্যস্ততম সড়কে এসব যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। উল্টো ‘অনৈতিক লেনদেনের’ মাধ্যমে এসব মরণঘাতী যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, শিববাড়ি মোড় থেকে গাহমারি পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জনবহুল। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ছোট যানবাহন চলাচল করে। অথচ দিন-রাত সমানতালে এই পথে মাটি ও বালুভর্তি ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। এসব চালকের অধিকাংশেরই কোনো বৈধ লাইসেন্স নেই, এমনকি অনেকের বয়স ১৮ বছরের নিচে। তাদের গতির প্রতিযোগিতায় সাধারণ পথচারীরা সবসময় প্রাণভয়ে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে বারবার মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এলাকাবাসীর দাবি, পুলিশ ও সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির সঙ্গে ট্রাক্টর মালিকদের ‘মাসোহারা’ বা অনৈতিক লেনদেন রয়েছে। যার ফলে প্রকাশ্য দিবালোকে অবৈধ এই যানগুলো দাপিয়ে বেড়ালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘এই রাস্তা দিয়ে এখন হাঁটা দায় হয়ে পড়েছে। কাঁকড়া ট্রাক্টরগুলো যেভাবে চলে, মনে হয় যেন রাস্তাটা তাদের একার। ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে, কিন্তু পুলিশকে বলে কোনো লাভ হচ্ছে না।’

বাদল মিয়া নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাচ্চাদের স্কুলে পাঠিয়ে শান্তিতে থাকতে পারি না। পুলিশ তদন্ত কেন্দ্র কাছেই, কিন্তু তারা এসব দেখেও না দেখার ভান করে থাকে। আমরা কি তবে বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা করছি?’

এ বিষয়ে জানতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। 

তবে এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ ও বেপরোয়া ট্রাক্টর চলাচল বন্ধ এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টরের দাপট, অতিষ্ঠ জনজীবন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত