সংবাদ

চট্টগ্রামে ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, নিহত ২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম

চট্টগ্রামে ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, নিহত ২

চট্টগ্রামের হালিশহর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননের সময় মাটি ধসে দুই শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহত দুই শ্রমিক হলেন- সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, নিহত ২

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের হালিশহর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননের সময় মাটি ধসে দুই শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহত দুই শ্রমিক হলেন- সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত