সংবাদ

কিশোরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

কিশোরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ এলাকার মৃত মুর্শিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) এবং বাজিতপুর উপজেলার পৈলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। পরে সেগুলো বিক্রি করে দিত তারা। লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২২টি এবং জোনায়েদের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাকুন্দিয়া পৌরসভার চালিয়াগোপ এলাকার মৃত মুর্শিদ উদ্দিনের ছেলে লিটন (৪০) এবং বাজিতপুর উপজেলার পৈলনপুর গ্রামের সোনা মিয়ার ছেলে জোনায়েদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। পরে সেগুলো বিক্রি করে দিত তারা। লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২২টি এবং জোনায়েদের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত