সংবাদ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। আলোচনায় মূলত বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রতিরক্ষা উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে উন্নত প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং সামরিক অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠকে চীন দূতাবাসের একটি প্রতিনিধিদল এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের এই শীর্ষ পর্যায়ের আলোচনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। আলোচনায় মূলত বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রতিরক্ষা উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে উন্নত প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং সামরিক অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠকে চীন দূতাবাসের একটি প্রতিনিধিদল এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের এই শীর্ষ পর্যায়ের আলোচনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত